শর্তাবলী (Terms & Conditions)
ঢাকাবাজার সার্ভিস (service.dhakarbazar.com) প্ল্যাটফর্মটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের নিচের শর্তাবলী মেনে চলছেন বলে গণ্য হবে:
১. সেবার বুকিং ও ক্যানসেলেশন:
- কাস্টমারকে সঠিক নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে বুকিং করতে হবে।
- টেকনিশিয়ান রওয়ানা দেওয়ার পূর্বে যেকোনো বুকিং বাতিল করা যাবে। রওয়ানা দেওয়ার পর বাতিল করলে সার্ভিস ভিজিট ফি প্রযোজ্য হতে পারে।
২. পেমেন্ট ও সার্ভিস চার্জ:
- সেবা গ্রহণের পর কাস্টমার সরাসরি ক্যাশ (COD) বা অনলাইন মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।
- ওয়েবসাইট প্রদর্শিত মূল্য চূড়ান্ত, তবে অতিরিক্ত কোনো যন্ত্রাংশ বা কাজ লাগলে টেকনিশিয়ান আগে কাস্টমারকে বাজেট জানিয়ে সম্মতি নেবেন।
৩. সার্ভিস ওয়ারেন্টি:
- কাজ সম্পাদন হওয়ার পর ৩ থেকে ৭ দিনের মধ্যে একই কাজে ত্রুটি দেখা দিলে বিনামূল্যে পুনঃসেবা প্রদান করা হবে। (প্রযোজ্য ক্ষেত্রে)
৪. ভেন্ডর ও কাস্টমার দায়িত্ব:
- কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ভেন্ডরের আচরণগত সমস্যা হলে আমাদের হেল্পলাইনে তাৎক্ষণিক জানাতে হবে।
