https://www.profitableratecpmnetwork.com/avqqj69e6i?key=b71e696aefc8af6da431758174d2eeef
রান্নাঘরের সবচেয়ে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যটি হলো রেফ্রিজারেটর বা ফ্রিজ। কিন্তু হঠাৎ করেই যদি দেখেন ফ্রিজ আর আগের মতো ঠান্ডা হচ্ছে না বা খাবার নষ্ট হয়ে যাচ্ছে, তবে তা বড় বিপদের কারণ হতে পারে। অনেক সময় ছোটখাটো ভুলের কারণেও এই সমস্যাগুলো দেখা দেয়।
জেনে নিন ফ্রিজ ঠান্ডা না হওয়ার প্রধান কারণগুলো এবং এর সমাধান:
- কয়েল পরিষ্কার রাখুন: ফ্রিজের পিছনের বা নিচের কয়েলে অতিরিক্ত ধুলাবালি জমলে ফ্রিজ পর্যাপ্ত ঠান্ডা হতে পারে না। নিয়মিত নরম ব্রাশ দিয়ে কয়েল পরিষ্কার করুন।
- ডোর গ্যাসকেট বা রাবার চেক করুন: দরজার রাবার বা সিল ঢিলে হয়ে গেলে ভেতরের ঠান্ডা বাতাস বাইরে চলে যায়। এতে ফ্রিজের ওপর বাড়তি চাপ পড়ে। রাবার নষ্ট হলে দ্রুত পরিবর্তন করে নিন।
- সঠিক থার্মোস্ট্যাট সেটিংস: অনেক সময় ভুল টেম্পারেচার সেটিংয়ের কারণে ফ্রিজ কম ঠান্ডা হয়। সিজন অনুযায়ী থার্মোস্ট্যাট সঠিক লেভেলে সেট করুন।
- অতিরিক্ত খাবার ভর্তি না করা: ফ্রিজে ধারণক্ষমতার চেয়ে বেশি খাবার রাখলে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয়, ফলে ঠান্ডা হতে সময় বেশি নেয়।
- ডিফ্রস্ট সমস্যা: নন-ফ্রিজ বা ডিরেক্ট কুল ফ্রিজে বরফ জমে গেলে কুলিং কমে যায়। নির্দিষ্ট সময় পরপর ডিফ্রোস্ট করা জরুরি।
প্রফেশনাল সার্ভিস নিন সহজে: আপনার ফ্রিজ, এসি বা যেকোনো হোম অ্যাপ্লায়েন্সের জটিল সমস্যায় নিজে চেষ্টা না করে আজই যোগাযোগ করুনDhakarbazar Service-এর অভিজ্ঞ টেকনিশিয়ানদের সাথে। আমরা দিচ্ছি সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য হোম সার্ভিস।
